হল থেকে সরছে সাধক বামাক্ষ্যাপা? - 24 Ghanta Bangla News
Home

হল থেকে সরছে সাধক বামাক্ষ্যাপা?

Spread the love

আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা রাজশ্রী প্রোডাকশনসের ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে YRF। SVF-এর বক্তব্য, নতুন ছবিটির মুক্তিকে কেন্দ্র করে প্রদর্শকদের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’র জন্য পর্যাপ্ত শো বরাদ্দ করা কঠিন হয়ে পড়বে। সেই কারণেই ছবিটির প্রেক্ষাগৃহে প্রদর্শন বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সত্যিই কি তাই? সুজাতা সিনেমা হলের কর্ণধার প্রসেনজিৎ গরাই এ প্রসঙ্গে বলেন, ‘বাগনান সুজাতায় সাধক বামাক্ষ্যাপা হইহই করে চলছে। হিন্দি ছবির কারণে সাধক বামাক্ষ্যাপা’ হল থেকে সরিয়ে নিতে হবে এমন কোনও নির্দেশ এখনও কাছে আসেনি। যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে তা হলে নিশ্চয় ‘সাধক বামাক্ষ্যাপা’র জন্য লড়াই করব।’ একই কথা বললেন বললেন ডিস্ট্রিবিউটর বাবলু দামানিও। তাঁর কথায়, ‘সাধক বামাক্ষ্যাপা তো দিব্যি ভালো ব্যবসা করেছে। তা হলে কেন ছবি নামাব? এমন কিছুই ঘটছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *