বাবার জামিন, মানসিক চাপে মৃত্যু মেয়ের
মায়ের খুনের মামলায় অন্যতম সাক্ষী ছিল নবম শ্রেণির ছাত্রীটি। বছর তিনেক আগে মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বাবা। সেই থেকে মামাবাড়িতেই থাকছিল সে। মাসখানেক আগে জামিনে জেল থেকে মুক্তি পান বাবা। মেয়ের সঙ্গে নতুন করে যোগাযোগের চেষ্টা করেন এবং তার জেরে মানসিক চাপের অভিযোগ ওঠে। শনিবার বাড়ি থেকে উদ্ধার হলো সায়নী শিকারির (১৪) ঝুলন্ত দেহ। সোনারপুরের ঘাসিয়ারার ঘটনা।