প্রত্যন্ত ডোববাড়িতে 'মনোজের পাঠশালা', শুরু পঠনপাঠন
এই সময়, ময়নাগুড়ি: রামসাইয়ে প্রত্যন্ত গ্রাম ডোববাড়িতে বসছে ‘মনোজের পাঠাশালা’। আজ, সোমবার গ্রামের ছেলেমেয়েদের নিয়ে শুরু হবে পঠনপাঠন। ডোববাড়ির একমাত্র সরকারি প্রাথমিক স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ থাকার বিষয়টি তুলে ধরেছিল ‘এই সময়’।
তার পরেই ওই গ্রামে পাঠশালা গড়তে উদ্যোগী হন ময়নাগুড়ির বাসিন্দা মনোজ সাহা। এর আগে তিনি রামসাইয়ের বুধুরাম বস্তি এবং ভেলুয়ারডাঙার ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন।
ডোববাড়ি এলাকাটি রামসাই গ্রাম পঞ্চায়েতের অধীন। তবে যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ। জলঢাকা নদীর অন্য প্রান্তে নাথুয়ার দিকে রয়েছে এই গ্রাম। নদী পেরিয়ে জঙ্গলের সুদীর্ঘ রাস্তা পেরোতে হয়। রাস্তার একদিকে গোরুমারার জঙ্গল, অন্যদিকে নাথুয়ার বন।
প্রান্তিক এলাকায় যেতে অসুবিধা হবে না? মনোজ বলেন, ‘যে হেতু যোগাযোগের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে, তাই ওই গ্রামের শিক্ষিত ছেলেমেয়েদের পড়ানোর ভার দেওয়া হচ্ছে। তিন থেকে দশ বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা সামগ্রীর পাশাপাশি থাকছে খাবারের ব্যবস্থাও।’
FAQ
১. ‘মনোজের পাঠশালা’ কী এবং কোথায় এটি শুরু হয়েছে?
ময়নাগুড়ির রামসাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গম ডোববাড়ি গ্রামের শিশুদের শিক্ষাদানের জন্য মনোজ সাহার উদ্যোগে চালু হওয়া একটি পাঠশালা এটি।
২. ডোববাড়ি গ্রামে এই পাঠশালা খোলার প্রয়োজন হলো কেন?
ডোববাড়ি গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক স্কুলটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকায় এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল।
৩. ডোববাড়ি গ্রামের ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা কেমন?
জলঢাকা নদীর অপর প্রান্তে নাথুয়ার দিকে অবস্থিত এই গ্রামে পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো নদীপথ।
৪. দুর্গম এই এলাকায় পাঠশালা পরিচালনার ব্যবস্থা কী ভাবে করা হয়েছে?
যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম হওয়ায় নিয়মিত যাতায়াতের সমস্যার কথা ভেবে ডোববাড়ি গ্রামেরই শিক্ষিত যুবক-যুবতীদের হাতে শিশুদের পড়ানোর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
৫. এই পাঠশালায় কোন বয়সি শিশুরা পড়াশোনা করবে ?
এই পাঠশালায় মূলত ৩ থেকে ১০ বছর বয়সি শিশুরা পড়াশোনার সুযোগ পাবে।