পশ্চিম মেদিনীপুরের বড় সিজুয়াতে হিলিং র নামে ধর্মান্তকরণ! মিশনারিদের আটক করল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

পশ্চিম মেদিনীপুরের বড় সিজুয়াতে হিলিং র নামে ধর্মান্তকরণ! মিশনারিদের আটক করল পুলিশ

Spread the love


পশ্চিম মেদিনীপুর জেলার অদূরে অবস্থিত (Conversion)বড়সিজুয়া গ্রামে ধর্মীয় সভা ও রোগ নিরাময়ের (হিলিং প্রোগ্রাম) আড়ালে ধর্মান্তরকরণের চেষ্টাকে কেন্দ্র করে ছড়াল তীব্র উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,…

পশ্চিম মেদিনীপুর জেলার অদূরে অবস্থিত (Conversion)বড়সিজুয়া গ্রামে ধর্মীয় সভা ও রোগ নিরাময়ের (হিলিং প্রোগ্রাম) আড়ালে ধর্মান্তরকরণের চেষ্টাকে কেন্দ্র করে ছড়াল তীব্র উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদল খ্রিস্টান মিশনারি ওই গ্রামে এসে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ও রোগ সারানোর নাম করে ধর্মান্তরিত করার চেষ্টা চালাচ্ছিলেন।

বিষয়টি নজরে আসতেই এলাকার একাংশ হিন্দু বাসিন্দা এর তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনাস্থলেই ওই কর্মসূচি আটকে দেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মিশনারিদের আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর সংলগ্ন বড়সিজুয়া গ্রামে বেশ কিছুদিন ধরেই বহিরাগত কয়েকজন ব্যক্তির আনাগোনা বেড়েছিল।

আরও দেখুনঃ ১০ হাজার পুশব্যাক-৬ মাসেই শেষ হবে সীমান্তে কাঁটাতারের কাজ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিযোগ, তাঁরা মূলত গ্রামের দরিদ্র ও অসুস্থ মানুষদের নিশানা করছিলেন। (Conversion)তাঁদের দাবি ছিল, বিশেষ প্রার্থনা সভার মাধ্যমে জটিল রোগব্যাধি সেরে যাবে এবং পরিবারের আর্থিক ও মানসিক শান্তি ফিরে আসবে। এই ‘হিলিং প্রোগ্রাম’ বা রোগ নিরাময় সভার নাম করেই গ্রামের বেশ কয়েকটি পরিবারকে একত্রিত করা হয়েছিল।

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, রোগ সারানোর এই প্রক্রিয়ার আড়ালে আসলে সংশ্লিষ্ট পরিবারগুলিকে নিজেদের ধর্ম ত্যাগ করে খ্রিস্টধর্ম গ্রহণের জন্য প্ররোচিত করা হচ্ছিল। শুধু তাই নয়, ধর্ম পরিবর্তন করলে নানা সুযোগ-সুবিধা মিলবে বলেও প্রলোভন দেখানো হচ্ছিল বলে দাবি স্থানীয়দের। ঘটনার দিন গ্রামের একটি নির্দিষ্ট স্থানে যখন এই প্রার্থনা সভা চলছিল, তখন বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে।

গ্রামের কয়েকজন সচেতন যুবক ও প্রবীণ মানুষ সেখানে উপস্থিত হয়ে সভার উদ্দেশ্য জানতে চান। অভিযোগ, বহিরাগত ওই ব্যক্তিরা সদুত্তর দিতে না পারায় উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়লে প্রচুর মানুষ ঘটনাস্থলে জড়ো হন। গ্রামবাসীরা সাফ জানিয়ে দেন, গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে কোনোভাবেই এভাবে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরকরণ মেনে নেওয়া হবে না।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে গ্রামবাসীরাই স্থানীয় থানায় খবর দেন এবং ওই মিশনারিদের আটকে রাখেন। (Conversion)খবর পাওয়া মাত্রই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ বাহিনী দ্রুত বড়সিজুয়া গ্রামে পৌঁছায়। উত্তেজিত জনতাকে শান্ত করে পুলিশ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে ওই খ্রিস্টান মিশনারিদের আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের কাছ থেকে বেশ কিছু ধর্মীয় পুস্তিকা ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা কোথাকার বাসিন্দা, কোন সংস্থার হয়ে কাজ করছিলেন এবং এই সভার জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, গ্রামবাসীদের অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *