নির্বাচনের আগে নেটমাধ্যমে বিশেষ পোস্ট কল্যাণ চৌবের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামী মাসেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচন। যেদিকে এখন নজর রয়েছে প্রত্যেক ফুটবল অনুরাগীদের। নির্বাচনী দামামা বেজে যাওয়ার পর থেকেই বিগত কয়েক…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামী মাসেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচন। যেদিকে এখন নজর রয়েছে প্রত্যেক ফুটবল অনুরাগীদের। নির্বাচনী দামামা বেজে যাওয়ার পর থেকেই বিগত কয়েক মাস ধরে এই নিয়ে সরগরম ভারতীয় ফুটবল মহল। বলাবাহুল্য, বিগত কয়েক মাস ধরেই খুব একটা ভালো পরিস্থিতিতে নেই সিনিয়র ফুটবল দল। সেপ্টেম্বরে শক্তিশালী পানামা দলের বিরুদ্ধে ড্র করার পর আর সেভাবে ছন্দে নেই ব্লু-টাইগার্স। ব্রাজিল, উরুগুয়ের পাশাপাশি চলতি নভেম্বরে দল পরাজিত হয়েছে শক্তিশালী নিউজিল্যান্ডের কাছে। স্বাভাবিকভাবেই ফিফা তালিকায় যে পতন ঘটবে এটাই স্বাভাবিক।
গত কয়েকদিন আগেই প্রকাধিত হয়েছে নয়া তালিকা সমূহ। সেই অনুযায়ী তিন ধাপ নিচে নেমেছে ভারত। যেটা নিঃসন্দেহে হতাশ করেছে সকলকে। এসবের মাঝেই রবিবার নিজের সোশ্যাল সাইটে বিশেষ পোস্ট করেন কল্যাণ চৌবে। যেখানে দায়িত্বে থাকাকালীন কাজের খতিয়ান পেশের ইঙ্গিত মেলে। তিনি লেখেন, ‘আমরা সবাই চাই ভারতীয় ফুটবলের উন্নতি হোক এবং এর ভবিষ্যৎ নিয়ে আমাদের সকলের একই উদ্বেগ রয়েছে। এআইএফএফ-এর সভাপতি হিসেবে আমি বুঝি যে নেতৃত্বের দায়িত্বের সঙ্গে সমালোচনাও আসে, এবং আমি তা বিনয়ের সঙ্গে গ্রহণ করি।’
আরও লেখেন, ‘ তবে, জবাবদিহিতা অবশ্যই পারস্পরিক হতে হবে এবং তা সব পক্ষ থেকেই আসতে হবে।যেহেতু সামাজিক মাধ্যম জনযোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তাই আমি গত চার বছর ধরে এআইএফএফ-কে নেতৃত্ব দেওয়ার বিষয়ে আমার প্রতিবেদন ও অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই। একই চেতনায়, আমি মনে করি, যাঁরা দায়িত্বপূর্ণ পদে ছিলেন, তাঁদেরও নিজ নিজ মেয়াদের প্রতিবেদন ভাগ করে নেওয়া ন্যায্য ও যথাযথ। ভারতীয় ফুটবলের গঠনমূলক আলোচনা এবং সম্মিলিত জবাবদিহিতা প্রাপ্য।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.