তিন মাস অন্তর নয়, এবার প্রতি মাসেই বিদ্যুতের বিল! জানুয়ারি থেকে নতুন নিয়ম - 24 Ghanta Bangla News
Home

তিন মাস অন্তর নয়, এবার প্রতি মাসেই বিদ্যুতের বিল! জানুয়ারি থেকে নতুন নিয়ম

Spread the love


কলকাতা: তিন মাস অন্তর বিদ্যুতের বিল মেটানোর ঝক্কি থেকে মুক্তি পেতে চলেছেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার (WBSEDCL) গ্রাহকরা। এবার থেকে প্রতি মাসেই মিলবে বিদ্যুতের বিল।…

কলকাতা: তিন মাস অন্তর বিদ্যুতের বিল মেটানোর ঝক্কি থেকে মুক্তি পেতে চলেছেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার (WBSEDCL) গ্রাহকরা। এবার থেকে প্রতি মাসেই মিলবে বিদ্যুতের বিল। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

এত দিন WBSEDCL-এর অধীন এলাকার গ্রাহকদের তিন মাস অন্তর বিদ্যুতের বিল পাঠানো হতো। ফলে একসঙ্গে তিন মাসের টাকা মেটাতে গিয়ে অনেককেই সমস্যায় পড়তে হতো। অন্যদিকে, কলকাতার CESC এলাকায় প্রতি মাসেই বিল জমা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। এই বৈষম্য দূর করার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন WBSEDCL-এর গ্রাহকদের একাংশ।

সেই সমস্যার কথা মাথায় রেখেই মাসিক বিলিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে প্রতি মাসে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং করবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সেই হিসাব অনুযায়ী গ্রাহকদের কাছে পাঠানো হবে মাসের বিল। নবান্নে শুভেন্দু বলেন, একসঙ্গে তিন মাসের বিল মেটাতে অসুবিধার কথা অনেক গ্রাহকই জানিয়েছিলেন। তাঁদের সুবিধার কথা ভেবেই এই পরিবর্তন করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৫৫ সাল থেকে WBSEDCL এলাকায় ত্রৈমাসিক বিল পাঠানোর ব্যবস্থা চালু রয়েছে বলে জানা গিয়েছে। ২০২১ সালে এই নিয়ম বদলে মাসিক বিলিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় বিষয়টি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এবার নতুন করে সেই সিদ্ধান্ত কার্যকর করার পথে হাঁটছে রাজ্য সরকার।

মাসিক বিল চালুর ঘোষণাকে স্বাগত জানিয়েছে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (ABECA)। সংগঠনের রাজ্য সভাপতি সুব্রত বিশ্বাসের বক্তব্য, বর্তমানে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সরকারি শুল্কে ১০ শতাংশ ছাড় এবং ভর্তুকির সুবিধা রয়েছে। কিন্তু তিন মাসের বিল একসঙ্গে জমা দেওয়ার সময় গ্রাহকেরা অনেক ক্ষেত্রে সেই সুবিধা পুরোপুরি পান না।

নতুন নিয়ম চালু হলে মাসিক ভিত্তিতে বিলের হিসাব হওয়ায় ওই ছাড় ও ভর্তুকির সুবিধা পেতেও গ্রাহকদের সুবিধা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ফলে একদিকে যেমন একসঙ্গে বড় অঙ্কের টাকা দেওয়ার চাপ কমবে, অন্যদিকে বিদ্যুতের খরচ সামলানোও সহজ হতে পারে।

ইংরেজিতেও আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের!

জানুয়ারি থেকেই বেকার ভাতা, নবান্ন থেকে বড় ঘোষণা শুভেন্দুর! বাদ পড়বেন কারা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *