জিজ্ঞাসাবাদের সময় ছুরি নিয়ে পুলিশ কর্মীদের হামলা! পালাতে গিয়ে গুলি বিদ্ধ নাবিল - 24 Ghanta Bangla News
Home

জিজ্ঞাসাবাদের সময় ছুরি নিয়ে পুলিশ কর্মীদের হামলা! পালাতে গিয়ে গুলি বিদ্ধ নাবিল

Spread the love


নয়াদিল্লি: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে থানায় ডেকে পাঠানো হয়েছিল (Knife Attack)এক যুবককে। কিন্তু জিজ্ঞাসাবাদের মাঝেই ভয়াবহ কাণ্ড ঘটিয়ে বসল সে। আচমকাই পকেট থেকে ছুরি বের…

নয়াদিল্লি: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে থানায় ডেকে পাঠানো হয়েছিল (Knife Attack)এক যুবককে। কিন্তু জিজ্ঞাসাবাদের মাঝেই ভয়াবহ কাণ্ড ঘটিয়ে বসল সে। আচমকাই পকেট থেকে ছুরি বের করে থানার ভিতরেই পুলিশকর্মীদের উপর হামলা চালাল ২৫ বছর বয়সি এক যুবক।

এলোপাথাড়ি ছুরির আঘাতে জখম হলেন পাঁচ পুলিশকর্মী। সোমবার দুপুরে দিল্লির জামা মসজিদ থানায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার পর থানা থেকে পালিয়ে একটি বাইক ছিনতাই করে চম্পট দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় ধরা পড়লেও গুলিবিদ্ধ হতে হয় তাকে।

আরও দেখুনঃ জাতীয় সড়কে গাফিলতি বন্ধে বড় পদক্ষেপ! এআই ক্যামেরায় ধরা পড়বে ৪০ ধরনের ত্রুটি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম নাবিল। (Knife Attack)বয়স ২৫ বছর। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তাকে সোমবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য জামা মসজিদ থানায় ডেকে পাঠানো হয়েছিল। অভিযোগ ছিল, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে নিজের মা ও বোনকে নিয়মিত হেনস্থা করছিল নাবিল। সেই অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তাকে থানায় হাজির হতে বলা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদ চলাকালীন পরিস্থিতি যে এভাবে ভয়াবহ হয়ে উঠবে, তা কার্যত আঁচ করতে পারেননি উপস্থিত পুলিশকর্মীরা।

অভিযোগ, সোমবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ থানার ভিতরে আচমকাই একটি ছুরি বের করে পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে নাবিল। আচমকা এই হামলায় কার্যত হতচকিত হয়ে যান কর্তব্যরত পুলিশকর্মীরা।

অভিযুক্তের ছুরির আঘাতে পাঁচজন পুলিশকর্মী জখম হন। তাঁদের মুখ ও গলার বিভিন্ন অংশে আঘাত লাগে বলে জানা গিয়েছে। থানার ভিতরেই এই হামলার ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

আহত পাঁচ পুলিশকর্মীর মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে। তবে হামলার ঘটনায় আহত পুলিশকর্মীদের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

এদিকে, পুলিশকর্মীদের উপর হামলা চালানোর পরই থানা থেকে পালিয়ে যায় নাবিল।(Knife Attack) সেখান থেকে বেরিয়ে একটি দু’চাকার গাড়ি ছিনতাই করে দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে সে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করে পুলিশ। দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের অপারেশনস ইউনিটের একটি দল দ্রুত অভিযানে নামে। বিভিন্ন সূত্র ধরে অভিযুক্তের অবস্থান শনাক্ত করার চেষ্টা শুরু হয়।

শেষ পর্যন্ত জামা মসজিদ থানার কাছাকাছি চিতলি কবর এলাকায় নাবিলের সন্ধান পায় পুলিশের বিশেষ দল। তাকে আটক করার চেষ্টা করতেই ফের পুলিশকর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় এবং অভিযুক্তকে থামাতে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে নাবিলের দুই পায়ে আঘাত লাগে। এরপরই তাকে কাবু করে গ্রেফতার করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, থানার ভিতরে ছুরি নিয়ে হামলার ঘটনায় আহত পাঁচ পুলিশকর্মীর চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *