ছৌ মুখোশের টানে মিলান থেকে চড়িদায় এনরিকা - 24 Ghanta Bangla News
Home

ছৌ মুখোশের টানে মিলান থেকে চড়িদায় এনরিকা

Spread the love

প্রশান্ত পাল, পুরুলিয়া

তিনি পেশায় ট্যুর-গাইড। ইতালি ঘুরিয়ে দেখান ভ্রমণ পিপাসুদের।

বিদেশিদের সামনে নিজের দেশের সৌন্দর্য, ইতিহাস এবং সংস্কৃতির গল্প শোনানোর সঙ্গে পৃথিবীর অন্য দেশগুলির সংস্কৃতি ও শিল্পকলার ইতিহাসের খোঁজ করাও তাঁর নেশা। সেই আগ্রহ থেকে ইতালির মিলান থেকে ৩৫ বছরের এনরিকার আগমন পুরুলিয়ার বীররসের নাচ ছৌ-এর ভূমি বাঘমুন্ডিতে। এই মুহূর্তে তিনি চড়িদা গ্রামের বিখ্যাত মুখোশ শিল্পী ভীম সূত্রধরের বাড়ির অতিথি। নানা রঙের মুখোশের প্রেমে একাই পাড়ি দিয়েছেন এতটা পথ।

ছৌ-এর প্রেমে পড়লেন কী করে? এনরিকা জানাচ্ছেন, বিভিন্ন দেশের শিল্পকলা নিয়ে ইন্টারনেট ঘাঁটতে গিয়েই চোখে পড়ে ছৌ মুখোশ। ঠিক করেন, এই মুখোশ তৈরির হাতেকলমে শিক্ষা নেবেন। দুর্গার মুখোশে তুলির টান দেওয়ার ফাঁকে এনরিকা বলছিলেন, ‘ভারতের সঙ্গে যোগাযোগ আজকের নয়, ১২ বছর আগে এই দেশে প্রথম এসেছিলাম। পরে রাজস্থান, কেরলম, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সমেত একাধিক রাজ্যের লোকশিল্পের আকর্ষণে ছুটে বেড়িয়েছি।’

ভীম বলছেন, ‘মোবাইলে ওঁর মেসেজ পেয়ে ভেবেছিলাম, হয়তো মুখোশ নেবেন। তার পরে একদিন ফোন করে জানালেন, মুখোশ তৈরি করা শিখতে চান। তার পরে হাওড়া থেকে কোন ট্রেনে ও পুরুলিয়ায় পৌঁছে কোন উপায়ে এই গ্রামে পৌঁছবেন— সে সব জানালাম। তিনি পৌঁছেছেন এ মাসের ১৮ তারিখে। প্রত্যেক দিন সকাল থেকে দুপুর ছ’ঘণ্টা ধরে পাঠ নিচ্ছেন। মাঝে মধ্যাহ্নভোজের বিরতি।’

শনিবার বৃষ্টির দিনে খিচুড়ি হয়েছিল ভীমের বাড়িতে। ভীম বললেন, ‘এনরিকা আমাদের সঙ্গেই খিচুড়ি খেলেন। খুব কম সময়েই এই পরিবেশের সঙ্গে মিশে গিয়েছেন। শেখার আগ্রহ প্রবল। কোন মুখোশ কোন পালায় ব্যবহার হয় এবং সেই পালার ইতিহাস সম্পর্কেও খুঁটিয়ে প্রশ্ন করছেন।’

শনিবার বৃষ্টির দিনে খিচুড়ি হয়েছিল ভীমের বাড়িতে। ভীম বললেন, ‘এনরিকা আমাদের সঙ্গেই খিচুড়ি খেলেন। খুব কম সময়েই এই পরিবেশের সঙ্গে মিশে গিয়েছেন। শেখার আগ্রহ প্রবল। কোন মুখোশ কোন পালায় ব্যবহার হয় এবং সেই পালার ইতিহাস সম্পর্কেও খুঁটিয়ে প্রশ্ন করছেন।’

ছাত্রী এনরিকার অভিজ্ঞতা কেমন? তিনি বললেন, ‘ভারতের লোকশিল্প খুবই ভালো লাগে। ছৌ মুখোশের দেখে মনটা চঞ্চল হয়ে উঠেছিল। এই মুখোশের অভিব্যক্তিই অন্য ধরনের। ইচ্ছে রয়েছে, দেশে ফেরার সময়ে কয়েকটি মুখোশ নিয়ে যাব। আমার শিল্পে ছৌ মুখোশের কিছু দিক ব্যবহার করতে চাই। গুরু তার অনুমতিও দিয়েছেন। মাটি, কাগজ এবং কাপড়ের মিশ্রণে তৈরি এই মুখোশ আমার দেশের মানুষের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে বলে বিশ্বাস করি।’

পুরুলিয়ার ছৌ-গবেষক উৎপলকুমার দাস এই বিদেশিনীর আগমন প্রসঙ্গে বললেন, ‘পুরুলিয়ার বীররসের ছৌ-এর ব্যাপ্তি বিশ্ব জুড়ে। গুরু-শিষ্য পরম্পরায় সেই ব্যপ্তি আরও সুদৃঢ় হলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *