কলকাতার বাদ পড়া ভোটারদের আগে শুনানি, নতুন ট্রাইব্যুনালের অফিস চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের
ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে হবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। কলকাতার প্রাণকেন্দ্রে ট্রাইব্যুনালের অফিস করতে হবে। সোমবার SIR সংক্রান্ত মামলায় এই নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কলকাতা পুরসভা এলাকার যাঁদের নাম SIR-এর কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের আবেদনগুলিকে আরও বেশি অগ্রাধিকার দিতে হবে।