আপনার জন্মও কি পূর্ণিমায়? জানেন এমন কেমন হন এমন স্বভাবের ব্যক্তিরা?
কেমন হয় কর্মজীবন ও আর্থিক পরিস্থিতি?
পূর্ণিমায় জন্মানো ব্যক্তিদের কল্পনাশক্তি ও সৃজনশীলতা বেশ ভালো হয় বলে মনে করা হয়। তাই লেখালিখি, গান, অভিনয়, শিল্পকলা, ফটোগ্রাফি, ফ্যাশন ডিজাইনিং এবং সংবাদমাধ্যমের মতো ক্ষেত্রে তাঁরা বিশেষ সাফল্য পেতে পারেন। পাশাপাশি শিক্ষকতা, কাউন্সেলিং, স্বাস্থ্য পরিষেবা, সমাজসেবা ও পরামর্শদানের কাজেও নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারেন।
ব্যবসার ক্ষেত্রে জল, দুধ, দুগ্ধজাত পণ্য, সাদা পোশাক, রুপো এবং ভ্রমণ সংক্রান্ত ব্যবসা তাঁদের জন্য অনুকূল বলে মনে করা হয়। কঠোর পরিশ্রম ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে ভালো অর্থ উপার্জন করতে পারেন। সমাজে বিশেষ সম্মান লাভ করতে পারেন। জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান অনুকূল হলে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনাও বাড়ে।
কেমন হয় পারিবারিক ও প্রেমের জীবন?
পূর্ণিমায় জন্মানো ব্যক্তিরা পরিবারকে খুব ভালোবাসেন। পরিবারের প্রত্যেক সদস্যকে সুখী দেখতে চান এবং সবাইকে সঙ্গে নিয়ে চলতে পছন্দ করেন। বিশেষ করে মায়ের সঙ্গে তাঁদের গভীর যোগ থাকে। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় মায়ের পরামর্শকে বিশেষ গুরুত্ব দেন।
প্রেমের সম্পর্কেও এঁরা অত্যন্ত যত্নশীল ও বিশ্বস্ত স্বভাবের হন। সঙ্গীর প্রয়োজন, পছন্দ-অপছন্দ এবং আবেগের দিকে বিশেষ নজর রাখেন। তবে নিজের মতো করে ভালোবাসা ও সময় পাওয়ার প্রত্যাশাও করেন। সঙ্গীর কাছ থেকে পর্যাপ্ত গুরুত্ব বা সময় না পেলে অভিমান, মনোমালিন্য এবং ছোটখাটো অশান্তি তৈরি হতে পারে। তাই সম্পর্ক ভালো রাখতে আবেগের পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া ও ধৈর্য বজায় রাখা জরুরি।