আকভানের বৃষ্টিতে ভাঙল সাঁকো
আকভানের বৃষ্টিতে কাঁসাই নদীর জল বেড়ে ডেবরার ট্যাবাগেড়িয়ায় ভেসে গেল সাঁকো। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান ব্লক প্রশাসনের আধিকারিকরা। বাসিন্দাদের যাতায়াতের জন্য প্রশাসনের পক্ষ থেকে দু’টি নৌকোর ব্যবস্থা করা হয়েছে। ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ী বলেন, ‘আপাতত দু’টি নৌকো দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। জল কমলে সেতুটি সংস্কার করা হবে।’