লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু - 24 Ghanta Bangla News
Home

লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

Spread the love

লরির চাকায় পিষে মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। রবিবার দুপুরে হাওড়ার বালটিকুরির জাপানি গেটের কাছে হাওড়া-আমতা রোডে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুতগামী একটি লরি পিছন থেকে সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ওই লরির চাকায় পিষ্ট হয়ে আরোহীর মৃত্যু হয়। মৃতের নাম রাজকুমার দাস (৪০)। দুর্ঘটনার জেরে এলাকার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসনগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *