মল্লিকঘাট ফুলবাজারের সংস্কারে বৈঠক পুরসভায় - 24 Ghanta Bangla News
Home

মল্লিকঘাট ফুলবাজারের সংস্কারে বৈঠক পুরসভায়

Spread the love

সংস্কারের পরে কেমন চেহারা হবে মল্লিকঘাট ফুলবাজারের?

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী জানান, মল্লিকঘাট থেকে জগন্নাথঘাট পর্যন্ত এলাকার সংস্কার হবে। পরিকল্পনা অনুযায়ী, সেখানে তৈরি হতে চলেছে চারতলা একটি বাড়ি। প্রতিটি ফ্লোর ব্যবহার করা হবে ফুলের ব্যবসার কাজে। ফুলের কেনাবেচা ছাড়াও ফুল থেকে তৈরি আবির, রং এবং অন্যান্য সামগ্রী বিক্রির জন্যও দোকানের ব্যবস্থা থাকবে। বাজারে আসা ক্রেতা–বিক্রেতাদের সুবিধের জন্য আধুনিক শৌচালয়, বিশ্রামাগার, খাবারের জায়গা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হবে। ফুল দীর্ঘক্ষণ সতেজ রাখার জন্য থাকবে কোল্ড স্টোরেজ। রোজ বাজারে জমা হওয়া আবর্জনা যত্রতত্র ফেলা যাবে না। তার জন্য আধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *