দায়িত্ব হস্তান্তরের পরেও বহু প্রশ্ন।
এই শর্তে শুক্রবার রাত ১১টার পর জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ধর্মুচাঁদ বারইয়ের কাছ থেকে স্কুলের দায়িত্ব বুঝে নিলেন জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীনবন্ধু ঘোষ। তিনি বলেন, ‘দায়িত্ব বুঝে নিলেও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে সমস্ত ফাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভেরিফিকেশন করার আর্জি জানানো হবে।’ তবে শিক্ষকদের একাংশের বক্তব্য, হিসেবে অনেক অসঙ্গতি রয়েছে। অডিট করানো হলে গরমিল ঠিক ধরা পড়বে।