টসের ফল ঘোষণা হতেই শুরু নাটক, ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগেই ছড়াল বিভ্রান্তি - 24 Ghanta Bangla News
Home

টসের ফল ঘোষণা হতেই শুরু নাটক, ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগেই ছড়াল বিভ্রান্তি

Spread the love

দোহায় রাইজ়িং স্টারস এশিয়া কাপে (Rising Stars Asia Cup) রবিবার (২২ নভেম্বর) ভারত ‘এ’ (India A) ও পাকিস্তান ‘এ’ (Pakistan A) মুখোমুখি হওয়ার আগেই তৈরি হলো বিতর্ক। ম্যাচ শুরুর আগে টসের ফল ঘোষণা করতে গিয়ে বিভ্রান্তি ছড়াল। প্রথমে ভুল করে টসের ফল জানানো হয়। পরে পাকিস্তান ‘এ’-র অধিনায়ক আব্দুল সামাদের (Abdul Samad) আপত্তিতে জানা যায়, টস জিতেছে পাকিস্তানই।

অন্য দিকে, ভারত ‘এ’-র নেতৃত্বে রয়েছেন তিলক বর্মা (Tilak Varma)। টস ঘিরে এই বিভ্রান্তির পাশাপাশি ম্যাচের আগে আরও একটি বিষয় নজর কেড়েছে। দুই দলের অধিনায়কই বজায় রাখলেন হাত না মেলানোর রীতি।

টসের ফল ঘোষণা নিয়ে বিভ্রান্তি

টসের সময় আব্দুল সামাদ কয়েন ছোড়ার আগে ‘হেডস’ বলেছিলেন। কিন্তু কয়েন মাটিতে পড়ার পর ম্যাচ রেফারি ঘোষণা করেন, ফল হয়েছে ‘টেলস’। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় দুই অধিনায়কই কয়েনের কাছে ঝুঁকে ফল দেখেন। পাকিস্তান ‘এ’-র অধিনায়ক জানান, কয়েন তাঁর পক্ষেই পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *