Sheikh Hasina: পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরে যাবেন বাংলাদেশে? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা | Awami League Leaders to Explore Petrapole & Other India Bangladesh Border to Explore route for Sheikh Hasina's Return - 24 Ghanta Bangla News
Home

Sheikh Hasina: পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরে যাবেন বাংলাদেশে? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা | Awami League Leaders to Explore Petrapole & Other India Bangladesh Border to Explore route for Sheikh Hasina’s Return

Spread the love

Sheikh Hasina: পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরে যাবেন বাংলাদেশে? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা

শেখ হাসিনা। ফাইল চিত্র।Image Credit: Getty Image

নয়া দিল্লি: ভারতে রয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina), বলেছেন ডিসেম্বরেই বাংলাদেশে (Bangladesh) ফিরবেন। সেটা যে মুখের কথা নয়, তার প্রমাণও মিলল। শেখ হাসিনার ফেরার রুট পরিকল্পনা করছে আওয়ামী লীগ (Awami League)। সূত্রের খবর, আওয়ামী লীগের চার নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে আসছেন। তাঁরা হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য রুট খতিয়ে দেখবেন।

নিউজ১৮-র প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের জাহাঙ্গীর কবীর নানক, মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাসিম ও প্রাক্তন সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মিলে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ খুঁজছেন। এই চার আওয়ামী লীগের নেতা কলকাতাতেই রয়েছেন। আজ, রবিবার তাঁরা বনগাঁর পেট্রাপোল সীমান্তে যাবেন। সেখানে গিয়ে তাঁরা নিজেরাই পর্যালোচনা করে দেখবেন যে আদৌ এই সীমান্ত দিয়ে হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে পারবেন কি না। আগামী কয়েকদিনের মধ্যে তাঁরা ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তেও যাবেন।

প্রসঙ্গত, এই চার নেতাই শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। হাসিনার ক্ষমতাকালে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। নানক বস্ত্র ও পাট মন্ত্রী ছিলেন। এর আগে তিনি স্থানীয় সরকারে প্রতিমন্ত্রীও ছিলেন। অন্যদিকে, আওয়ামী লীগের প্রবীণ নেতা মায়া হাসিনার শাসনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ছিলেন। ২০২২ সালে তাঁকে দলের প্রেসিডিয়ামেও অন্তর্ভুক্ত করা হয়।

বাহাউদ্দিন নাসিম দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর তিনি শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (Assistant Private Secretary) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক স্তরে ধাপে ধাপে পেরিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হন।

অন্যদিকে, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সঙ্গেও শেখ হাসিনার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত হাসিনার প্রথম প্রধানমন্ত্রিত্বের মেয়াদে তিনি তাঁর প্রোটোকল অফিসার হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে শেখ হাসিনা যখন বিরোধী দলনেতা ছিলেন, তখনও তিনি তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফেনী-১ কেন্দ্রের প্রাক্তন সাংসদও।

এদিকে, হাসিনার জন্য ফের একবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করে নয়া দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে চিঠি পাঠিয়েছে ব্রিটেনের আইনি সংস্থা। এই সংস্থার মাধ্যমেই আগেরবারও পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *