Ritabrata Banerjee, RPI: এবার ঋত শিবিরে ভাঙন? বিধায়করা যোগ দিতে পারেন RPI-তে,কার দল এটা? | Some tmc mla may join in republican party of india
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়কImage Credit: Tv9 Bangla
কলকাতা: পালা বদলের পর তৃণমূল হারতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে একাংশ তৃণমূল সাংসদ যোগ দান করেন NCPI-তে। এরপর কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকও করেন তাঁরা। আবার যে সকল বিধায়করা ছাব্বিশের ভোটে তৃণমূলের প্রতীকে লড়ে জিতেছিলেন, তাঁরা আবার মমতার হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘গণতান্ত্রিক তৃণমূলে’ যোগদান করেছিলেন। এবার কি সেই শিবিরেই ভাঙন? কারণ, কলকাতায় এসে NDA-র শরীক দল ‘রিপাব্লিকান পার্টি অফ ইন্ডিয়ার’ RPI-এর প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে জানালেন কয়েকজন বিদ্রোহী তৃণমূল বিধায়ক ও সাংসদ যোগদান করতে পারেন তাঁর দলে।
এখন প্রশ্ন উঠছে, NCPI-এর পর কি RPI-এ যোগদান? এবার কি ভাঙন ধরবে ঋতব্রত তৃণমূলে? কলকাতায় এসে দাবি রামদাস আটওয়ালের। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, তাঁর দল RPI-এ যোগ দিতে চান কয়েকজন বিদ্রোহী তৃণমূল বিধায়ক। এই ইস্যুতে যোগাযোগ রাখছেন তাঁরা। এমনকী, আজ বিমানবন্দরে ‘রিপাব্লিকান পার্টি অফ ইন্ডিয়ার’ প্রধানের সঙ্গে কয়েকজন প্রাক্তন তৃণমূল বিধায়ক সাক্ষাৎ করেছেন। আর তারপর সেই জল্পনা আরও উস্কে গেল।
ভারতের রিপাবলিকান পার্টির (আথাওয়ালে)প্রধান। বর্তমানে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ। তিনি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আঠওয়ালে)-এর সভাপতি এবং ১৯৯০ সাল থেকে দলটির সাথে যুক্ত। ২০১৪ সাল থেকে তার দল জাতীয় গণতান্ত্রিক জোট (NDA)-এর অংশ। সম্প্রতি এই দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ ও কলকাতা পুরভোটকে সামনে রেখে সাংগঠনিক ভিত্তি মজবুত করার উদ্যোগ নিয়েছে। তিনি দলিত, বঞ্চিত ও দুর্বল শ্রেণির কল্যাণে এবং ড. বি. আর. আম্বেদকরের আদর্শে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রচার করছেন। এই দলেই যোগদান?