Rekha Patra: হাসপাতালে ভর্তি রেখা পাত্র, অতি সঙ্কটজনক হিঙ্গলগঞ্জের বিধায়ক, কী হয়েছে? | BJP MLA Rekha Patra Admitted to Private Hospital in Kolkata, Condition Critical
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
বসিরহাট: গুরুতর অসুস্থ বিধায়ক রেখা পাত্র। হাসপাতালে ভর্তি রয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক। জানা গিয়েছে, শনিবার অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর অবস্থার আরও অবনতি হলে কলকাতায় স্থানান্তর করা হয়েছে তাঁকে। বর্তমানে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
জানা গিয়েছে, শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিবার ও বিজেপি কর্মীদের তৎপরতায় তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কোনও জ্ঞান নেই বিধায়কের। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্ট রয়েছেন তিনি। বিধায়কের অবস্থা অতি সঙ্কটজনক। এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিস্তারিত আসছে…