Justice BV Nagarathna: 'উচু পদে মহিলাদের উপস্থিতি মানেই নারী-পুরুষের সমতা নয়', লিঙ্গ সমতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি নাগারত্ন | Women in High Office Doesn't Mean Equality Achieved, Says Justice BV Nagarathna - 24 Ghanta Bangla News
Home

Justice BV Nagarathna: ‘উচু পদে মহিলাদের উপস্থিতি মানেই নারী-পুরুষের সমতা নয়’, লিঙ্গ সমতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি নাগারত্ন | Women in High Office Doesn’t Mean Equality Achieved, Says Justice BV Nagarathna

Spread the love

Justice BV Nagarathna: 'উচু পদে মহিলাদের উপস্থিতি মানেই নারী-পুরুষের সমতা নয়', লিঙ্গ সমতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি নাগারত্ন

সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্ন।Image Credit: PTI

নয়া দিল্লি: বড় অফিসে বা উচ্চপদে মহিলাদের উপস্থিতি মানেই সমাজে লিঙ্গ সমতা অর্জন হয়েছে, এমনটা নয়। মন্তব্য সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি বিভি নাগারত্নের। তিনি সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে পারে। হলে, তিনিই দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন। তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

গত সপ্তাহে অক্সফোর্ড ইউনিভার্সিটির সোমারভিল কলেজে কর্নেলিয়া সোরাবজি মেমোরিয়াল লেকচারে আমন্ত্রিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্ন। সেখানে গিয়েই তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন যে মহিলাদের শিক্ষা, কর্মসংস্থান ও কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পেতে কী কী বাধা রয়েছে, সেই বিষয়ে গভীরে  পর্যালোচনা করা দরকার।

তিনি বলেন, “জনজীবনে কয়েকজন বিশিষ্ট মহিলার উপস্থিতি দিয়ে ভারতীয় সমাজে নারীদের সামগ্রিক অবস্থান ও পরিস্থিতি ব্যাখ্যা করা যায় না। প্রকৃত সমতা নিশ্চিত করতে হলে নারীদের বিভিন্ন অভিজ্ঞতা, বৈচিত্র্য ও বাস্তব পরিস্থিতিকেও বিবেচনায় রাখতে হবে”।

মহিলাদের সুযোগ-সুবিধা দেওয়ার পক্ষে সওয়াল করে তিনি বলেন, “আমি শিক্ষা লাভের এবং নিজের পেশাগত জীবন গড়ে তোলার সুযোগ পেয়েছি। কিন্তু ভারতে এমন বহু মহিলা রয়েছেন, যাঁরা যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষা গ্রহণ করতে কিংবা নিজেদের কর্মজীবন গড়ে তুলতে নানা বাধার সম্মুখীন হন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ভারতীয় সমাজের, বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজের আত্মসমালোচনা করা প্রয়োজন। কারণ মহিলাদের হাত ধরে আমাদের সংবিধানের যে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি পূরণের স্বপ্ন দেখা হয়েছে, তা বাস্তবায়িত করতে হলে এই পরিস্থিতির পরিবর্তন জরুরি।”

সরকারি প্যানেলগুলিতে মহিলা আইনজীবীদের প্রতিনিধিত্বের পক্ষেও কথা বলেন তিনি। দাবি করেন যে সরকারি প্য়ানেলে মহিলা আইনজীবীদের এক-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব থাকা উচিত। আইনি পেশায় এন্ট্রি লেভেল থেকে পেরিয়ে মহিলাদের প্রতিনিধিত্ব থাকা উচিত।  তাদের রাজ্যকে প্রতিনিধিত্ব করার, সরকারি প্রতিষ্ঠানে পরামর্শ দেওয়া এবং আইন প্রতিষ্ঠানে অংশ নিতে দেওয়া উচিত।

বিচারপতি নাগারত্নের এই পর্যবেক্ষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যখন বিচার কাঠামোয় লিঙ্গ বৈষম্য নিয়েই প্রশ্ন-বিতর্ক হচ্ছে। বর্তমানে সুপ্রিম কোর্টের ৩৭ জন বিচারপতির মধ্যে মাত্র তিনজন মহিলা বিচারপতি। দেশের ২৫টি হাইকোর্টে ৭৮১ জন বিচারকের মধ্যে ১১১ জন মহিলা বিচারক রয়েছেন।  আগামী ২০২৭ সালের সেপ্টেম্বর মাসে দেশের প্রধান বিচারপতি হতে পারেন বিভি নাগারত্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *