CM Suvendu Adhikari: 'এবার একটা ক্যাম্পাসেই নতুন হাইকোর্ট, নতুন বিধানসভা', নিউটাউন নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন শুভেন্দু | West Bengal Plans Mega Administrative Campus with New Assembly and High Court, Newtown Extension Announced - 24 Ghanta Bangla News
Home

CM Suvendu Adhikari: ‘এবার একটা ক্যাম্পাসেই নতুন হাইকোর্ট, নতুন বিধানসভা’, নিউটাউন নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন শুভেন্দু | West Bengal Plans Mega Administrative Campus with New Assembly and High Court, Newtown Extension Announced

Spread the love

CM Suvendu Adhikari: 'এবার একটা ক্যাম্পাসেই নতুন হাইকোর্ট, নতুন বিধানসভা', নিউটাউন নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla

কলকাতা: রাজ্যের প্রশাসনিক ও পরিকাঠামোগত মানচিত্রে বড়সড় পরিবর্তনের পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে সাংবাদিক বৈঠকে তিনি একটি বৃহৎ প্রশাসনিক ক্যাম্পাসের পাশাপাশি নিউ টাউনের সম্প্রসারণ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

নতুন ক্যাম্পাসের রূপরেখা ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মুখ্যসচিব, বিধানসভা ও হাইকোর্ট মিলিয়ে একটি বড় জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে আগামী দিনে একই ক্যাম্পাসের মধ্যে নতুন হাইকোর্ট, নতুন বিধানসভা এবং প্রশাসনিক ক্যাম্পাস গড়ে তোলা হবে। পাশাপাশি ওই ক্যাম্পাসের সঙ্গে লাগোয়া এলাকায় বিচারক, বিভাগীয় প্রধান বা এইচওডি (HOD) এবং মন্ত্রীদের থাকার ব্যবস্থাও রাখা হচ্ছে।

ঠিক কী বলেন মুখ্যমন্ত্রী? 

“মুখ্যসচিব, বিধানসভা হাইকোর্ট মিলিয়ে একটা বড় জায়গা ওখানে বের করেছি, যেখানে আগামীদিনে একটা ক্যাম্পাসের মধ্যে নতুন হাইকোর্ট, নতুন বিধানসভা.,প্রশাসনিক ক্যাম্পাস, তার সঙ্গে লাগোয়া জাজেদের থাকার ব্যবস্থা, HOD দের থাকার ব্যবস্থা, মন্ত্রীদের থাকার ব্যবস্থা. একটা বড় প্রশাসনিক ক্যাম্পাস হচ্ছে। ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গিয়েছে।”

বিধানসভার সম্ভাব্য আসনসংখ্যা বৃদ্ধি এবং কলকাতা হাই কোর্টের বর্তমান ভবনে জায়গার সীমাবদ্ধতার বিষয়টি এই সিদ্ধান্ত বলে রাজনৈতিক বিশ্লেষকদের তরফে মনে করা হচ্ছে।

পাশাপাশি নিউ টাউন সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিউ টাউনের সম্প্রসারণের জন্য ভাঙড়সহ সংলগ্ন এলাকায় জমি কেনা হবে এবং আগামী তিন মাসে আট থেকে দশ হাজার একর জমি সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে নিউ টাউন রাজ্যের অন্যতম প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছে। তিনি জানান, আদানি আরোগ্য মন্দিরকে কেন্দ্র করে একটা মেডিসিটি হবে। আম্বানি ১৭ একর জমি নিচ্ছে, ওখানে একটা রিলিজিয়াস সিটি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *