জল চুরি রুখতে অভিযান - 24 Ghanta Bangla News
Home

জল চুরি রুখতে অভিযান

Spread the love

পাইপ ফুটো করে বেআইনি ভাবে মোটর বসিয়ে জল তুলে নেওয়া হচ্ছিল। এই বেআইনি সংযোগের জন্য এক একটি বাড়ি থেকে ২৫-৪০ হাজার টাকা নেওয়া হতো। তাতে জলের প্রেসার কমে যাওয়ায় সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। তার জেরে বহু এলাকায় পর্যাপ্ত পরিমাণ জল ঢুকছিল না বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে ডায়মন্ড হারবার পুরসভা। শনিবার পুরসভার ইঞ্জিনিয়ার, পুলিশ ও বিজেপি নেতারা যৌথ ভাবে বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *