চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে কেমন একাদশ সাজাল মোহনবাগান? - 24 Ghanta Bangla News
Home

চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে কেমন একাদশ সাজাল মোহনবাগান?

Spread the love

আজ সন্ধ্যায় গোয়ার বুকে ইন্ডিয়ান সুপার লিগের(Mohun Bagan) ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে টুর্নামেন্টের নয়া দল তথা চার্চিল…

mohun-bagan-vs-churchill-brothers-xi

আজ সন্ধ্যায় গোয়ার বুকে ইন্ডিয়ান সুপার লিগের(Mohun Bagan) ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে টুর্নামেন্টের নয়া দল তথা চার্চিল ব্রাদার্স। ঘরের মাঠে গত ওডিশা ম্যাচে রুদ্ধশ্বাস জয় পাওয়ার পর এই ম্যাচে ও জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে দলের সকল ফুটবলারদের। সেক্ষেত্রে টুর্নামেন্টের অন্যান্য দল গুলিকে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে আসতে পারবে সবুজ-মেরুন ব্রিগেড।‌ তাই সবদিক মাথায় রেখেই নিজের একাদশ সাজিয়েছেন কোচ প্যানাগিওটিস ডিলমপেরিস।

যেখানে দলের গোলরক্ষক হিসেবে থাকছেন জাতীয় দলের তারকা ফুটবলার বিশাল কাইথ। রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন রাহুল ভেকে, মেহেতাব সিং, অভিষেক সিং টেকচাম এবং অধিনায়ক শুভাশিস বসু। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন আপুইয়া, লালিয়ানজুয়ালা ছাংতে, সামির জালজোকোভিচ‌। দুই উইংয়ে থাকছেন দেজান ড্রাজিচ এবং লিস্টন কোলাসো।

আরও দেখুনঃ

ফরোয়ার্ডে আপাতত থাকছেন জেমি ম্যাকলারেন। (Mohun Bagan)আপাতত রিজার্ভেই থাকছেন অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে মনবীর সিং, লি আরউইন, আলবার্তো রদ্রিগেজের মত ফুটবলাররা। প্রয়োজনে তাদের মাঠে নামাতে পারেন বাগানের এই‌ গ্ৰীক কোচ। আজকের ম্যাচে জয় পেলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে যেতে পারবে মেরিনার্সরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *