চন্দননগরের ঐতিহ্যবাহী শোভাযাত্রায় আলোর জাদু
প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ফের নিজস্ব ছন্দে ফিরেছে ‘আলোর শহর’ চন্দননগর। একদিন পিছিয়ে গেলেও রবিবার সন্ধ্যা থেকেই ঐতিহ্যবাহী শোভাযাত্রায় রাজপথে নেমেছেন মা জগদ্ধাত্রী। চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে ৬৮টি পুজোর প্রায় ২৪৫টি লরি এবং বিশ্বখ্যাত আলোকসজ্জা নিয়ে প্রায় ৮ কিলোমিটার রাস্তাজুড়ে চলছে আলোর মহোৎসব। সারারাতের শোভাযাত্রা শেষে সোমবার গঙ্গার বিভিন্ন ঘাটে হবে প্রতিমা নিরঞ্জন। নিরাপত্তা সামলাতে মোতায়েন ৩ হাজার পুলিশকর্মী ও ৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চন্দননগরের রাতভর উৎসবের সম্পূর্ণ প্রতিবেদন দেখুন ‘এই সময়’-এর পর্দায়।