‘এখন কোনও শিবিরেই নেই, অনিশ্চিত রাজন‍ীতিতেও’, দাবি প্রাক্তন মন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

‘এখন কোনও শিবিরেই নেই, অনিশ্চিত রাজন‍ীতিতেও’, দাবি প্রাক্তন মন্ত্রীর

Spread the love

ভোটের পরে পরাজিত বিধায়কদের বৈঠকে শেষবার তিনি কালীঘাটে গিয়েছিলেন বলে জানিয়েছেন ব্রাত্য। এরপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর কোনও কথা হয়নি, তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে তিনি জানান। ব্রাত্য জানান, আগামী দিনে তিনি আদৌ রাজনীতি করবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। যদিও প্রাক্তন মন্ত্রীর এই উপলব্ধি নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষের কটাক্ষ, ‘পিসি–মাসি–ভাইপো–বস কাউকেই এখন তৃণমূলের কেউ চিনতে পারছেন না। এমনকী, বাড়িতে গিয়ে আত্মীয়দেরও চিনতে পারছেন না। হেরে গিয়ে উনি হাঁফ ছেড়ে বাঁচেননি, দমদমের মানুষ হাঁফ ছেড়ে বেঁচেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *