অসময়ের টানা বৃষ্টিতে জলে ভাসছে পাকা ধান ও আনাজ - 24 Ghanta Bangla News
Home

অসময়ের টানা বৃষ্টিতে জলে ভাসছে পাকা ধান ও আনাজ

Spread the love

গোঘাটের সাওড়ায় বিঘার পর বিঘা পিঁয়াজ খেত জলের তলায়। কাঁটালিতে ফুলকপি, বাঁধাকপি, বেগুন-সহ শীতকালীন আনাজ গাছ-সহ জলে ভাসছে। বেশি দিন জল জমে থাকলে, গাছের গোড়াও পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্তী গোঘাটের পশ্চিমপাড়া, গোপালডাঙা, গুরুলিয়া, ভাতশালা, কাটালি, স্যাওড়া-সহ একাধিক এলাকার চাষিদের দাবি, বৃষ্টিতে বেগুন গাছের ফুল ও ফল নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও আবার গাছ মরে যাচ্ছে অথবা হলুদ হয়ে যাচ্ছে। যে সব মাঠে পেঁয়াজ ও আলুবীজ বসানো হয়েছিল, সেগুলোও সব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *