৪৩ বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি চন্দননগর
পুজো কমিটির কোষাধ্যক্ষ বিশ্বজিৎ বলেন, ‘স্থানীয়দের মধ্যে একতা আছে। আমাদের কাছে জাতপাত, ধর্ম কোনও বাধা নয়। বাবা, কাকাদের দেখানো পথ অনুসরণ করেই আমরা সম্প্রীতির জগদ্ধাত্রী পুজো করে আসছি। সবাই সব ধর্মের উৎসবে সামিল হই। এবারে আমাদের থিম ‘তাহাদের কথা। অর্থাৎ দেবদেবীর অস্ত্র হাওড়া জেলার যে গ্রামে তৈরি হয়, আমরা সেই গ্রামকে থিম হিসেবে তুলে ধরেছি।’ ইমতিয়াজ হোসেন বলেন, ‘আমাদের সব কিছুই একসঙ্গে হয়। সারা বছর পাশাপাশি ঘরে থাকা, আড্ডা দেওয়া, খাওয়াদাওয়া, পুজোর চাঁদা তোলা। শুধুমাত্র ধর্মের কারণে আলাদা হতে আমরা শিখিনি।’