সম্মানিত বাংলার পর্বতারোহী দেবরাজ
ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের (আইএমএফ) ৬২তম বার্ষিক সাধারণ সভায় স্বর্ণপদক পেলেন বাংলার পর্বতারোহী দেবরাজ দত্ত। দেশের পর্বতারোহণ ও স্থলভিত্তিক অ্যাডভেঞ্চারের নামী সংস্থা হিসেবে পরিচিত আইএমএফ। এই সংস্থার সোনার পদক দেওয়ার রীতি ১৯৬১ সালে শুরু হয়েছিল তেনজিং নোরগেকে তাঁর কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার জন্য। ৪০ জন ভারতীয় পর্বতারোহী এই পুরস্কার পেয়েছেন। দেবরাজের সাফল্যের মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট, মামোস্টং কাংরি-১, সাসের কাংরি-৪, মাউন্ট প্লেটোর শৃঙ্গগুলি।