সনিয়ার ইতালির বাড়ির মালিক শিখ ব্যবসায়ী, করতে চান মিউজ়িয়াম
ইতালিতে চলে যাওয়ার পর প্রথম দিকে কারখানা, ডেয়ারি ফার্ম, চাষবাসের কাজ করে দিন গুজরান করতে হয়েছে, জানান ওই শিখ ব্যবসায়ী। পরে অবশেষে তিনি যথেষ্ট উন্নতি করেন ও ২০২০ সালে ব্রেসিয়াতে তাঁর নিজের বাড়ি থেকে ঘণ্টাখানেক দূরে সনিয়াদের পারিবারিক বাড়িটি কিনে নেন স্ত্রী ও মেয়ের নামে। এখন সেখানে এক জন কেয়ারটেকার আছেন। বছরে সম্পত্তি কর ইত্যাদি বাবদ তিনি ১০০০ ইউরো খরচ করেন বাড়িটির জন্য। শিখ ওই প্রৌঢ় জানান, তাঁরা সনিয়া গান্ধীর অনুরাগী, প্রতি বছর তাঁর জন্মদিনে বড় করে অনুষ্ঠানের আয়োজনও করেন। বাড়িটি কী ভাবে তাঁর হাতে এল, তা জানাতে গিয়ে ওই ব্যবসায়ী বলেন, “ইতালিতে আমার কয়েক জন পরিচিতের কাছ থেকে জানতে পারি, বাড়িটি কোনও ভারতীয় এবং শিখ পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যাপারে বিশেষ আগ্রহ রয়েছে।” সুখদেবের আশা, ভবিষ্যতে মিউজ়িয়াম হলে অনেক ভারতীয় পর্যটক বাড়িটি দেখতে যাবেন।