যদি বারবার ‘Human’ শব্দটি ব্যবহার করি, bots কী ভাবে সেটা গ্রহণ করবে?
ব্লগ সিরিজ়ের এ বারের পর্বে কথা হলো St. Xavier’s University (Autonomous)-এর Assistant Professor এবং Cognitive and Psycho-diagnostic researcher & Clinical Psychologist ড. শাজ়িয়া নাসরীনের সঙ্গে।
এই সময় অনলাইন: কেমব্রিজ ডিকশনারি ‘human’ শব্দটিকে ২০২৬-এর সেরা শব্দ বা ‘word of the year’-এর স্বীকৃতি দিয়েছে। এ প্রসঙ্গে The New York Times লিখেছে, ‘Maybe language is the best resistance we have; maybe if we say “human” often enough the bots will not own us.’ আপনার কি মনে হয়, AI-কে tool হিসেবে ব্যবহার করতে করতে আমরা অনেকাংশে কম ‘human’ হয়ে উঠছি?
শাজ়িয়া: ‘Human’ শব্দটি স্বীকৃতি পেয়েছে। আমি Human বা মানুষকে যে ভাবে সংজ্ঞায়িত করতে চাই, তা হলো: যে বিষয়গুলি শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য, যেমন আমাদের ভুল, অনুভূতি — এই সমস্ত কিছুই আমাদের অন্যদের থেকে আলাদা বা স্বতন্ত্র করে তোলে। অর্থাৎ, God, Machines এবং Animals-এর বিপরীতে আমরা মানুষকে আলাদা করে চিহ্নিত করছি।
এখানে আমি আরও একটি কথা তুলে ধরতে চাই, যেটি New York Times-এ বলা হয়েছে। আমরা যদি বারবার মানুষ শব্দটি ব্যবহার করি, তাহলে বট (bot)-গুলি বিষয়টিকে কী ভাবে গ্রহণ করবে? আমরা তো bot-কে প্রায়ই বলি, ‘Humanise the text’, ‘Think like a human’। অর্থাৎ, কোনও বিষয়কে মানুষের মতো করে ভাবতে বলি। আমি চাই না botগুলি শুধু মেশিনের মতো করে ভাবুক। কারণ, আমি মনে করি botগুলি তৈরি করা হয়েছে আমাদের সাহায্য করার জন্য। আমাদের নিয়ন্ত্রণ করার জন্য কিংবা আমাদের কম মানবিক করে তোলার জন্য নয়। বরং, এআই (AI)-এর সাহায্যে আমরা যেন আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি, সেটাই এর উদ্দেশ্য।
এখানে একটা ডিসক্লেমার অর্থাৎ সতর্কীকরণের বার্তা দিয়ে রাখি, আমি AI-এর হয়ে কথা বলছি না। আমি শুধু বলতে চাইছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) কী ভাবে তৈরি হয়েছে এবং কী ভাবে কাজ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়েছে কিছু কোড (code)-এর মাধ্যমে। সেই কোড থেকে নিউরাল নেটওয়ার্কিং (neural networking), অ্যালগরিদম (algorithm) তৈরি হয়েছে। এরপর নিউরাল মডেলিং (neural modelling), ডিপ নেটওয়ার্কিং (deep networking) এবং মেশিন লার্নিং (machine learning)-এর মতো বিষয়গুলি এসেছে। এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করেছি, যা আমাদের অর্থাৎ মানুষের মতো ভাবতে সাহায্য করে।
ধরুন, আমাকে একসঙ্গে ৫০ হাজার ছবি থেকে আমার প্রয়োজনীয় দু’টি ছবি খুঁজে বের করতে হবে। একজন মানুষ হিসেবে আমার পক্ষে এতগুলি ছবির মধ্যে নির্দিষ্ট ছবি খুঁজে বের করতে অনেকটা সময় লাগবে। কিন্তু একটি মেশিন খুব দ্রুত সেই ছবিগুলি খুঁজে দিতে পারে। আবার ধরুন, আমার একটি সাইকিয়াট্রিক বই পড়া প্রয়োজন। বইটি ভালো ভাবে পড়ে বুঝতে আমার এক-দু’মাস সময় লাগতে পারে —
যদি আমি নিয়মিতও সেটি পড়ি। কিন্তু সেই বইটি যদি আমি কোনও bot-কে দিই, তাহলে সে খুব দ্রুত বইটি পড়ে সেখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলি বের করে দিতে পারে। হয়তো একদিনের মধ্যেই আমি সেই তথ্যগুলি পেয়ে যাব। আসলে আমরা মেশিন তৈরি করেছি কাজকে দ্রুত এবং সহজ করে তোলার জন্য। যেমন, আমাদের ঘর ঝাড়ু দিতে বা মোছামুছি করতে সময় লাগে — সময়ের অভাব থাকলে সেই কাজ সহজ করার জন্য আমরা বিভিন্ন যন্ত্র তৈরি করেছি — ঠিক সে ভাবেই AI bot-গুলিকেও তৈরি করেছি আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করার জন্য।
AI আমাদের ভাষা ব্যবহারের ক্ষেত্রেও সাহায্য করতে পারে। ধরুন, আমি কোনও একটি অ্যাকাডেমিক বিষয় লিখছি অথবা কারও সঙ্গে কথা বলছি। সেই কথার অর্থ বুঝতে আমার অসুবিধা হচ্ছে। তখন আমি bot-কে প্রশ্ন করতে পারি, ‘What does he exactly mean?’ অর্থাৎ, উনি আসলে কী বলতে চাইছেন? Bot আমাকে সেই কথার একটি সম্ভাব্য ব্যাখ্যা দিতে পারে।
কিন্তু এখানেই আমার নিজের চিন্তাভাবনার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ, আমার নিজস্ব Functioning এবং Critical Thinking রয়েছে। সেই Critical Thinking-এর সাহায্যেই আমি bot-এর দেওয়া উত্তরকে evaluate করি। অর্থাৎ, bot-এর উত্তরটি কতটা সঠিক, কতটা কার্যকর এবং মানুষের জন্য কতটা উপযোগী, তা আমিই বিচার করি।
এখানেই আমার মনে প্রশ্ন জাগে — AI কি আমাদের আরও বেশি মানবিক করে তুলছে, নাকি কম মানবিক করে দিচ্ছে? AI-এর সাহায্য নিয়ে আমরা কি আরও ভালো কিছু করতে পারছি? অর্থাৎ, bot-এর সাহায্যে আমরা কি আরও বেশি flourish করছি?
আসলে বট কী? আমার মতে, বট হল এক ধরনের Data Fetch Machine, যা অনেক তথ্য একসঙ্গে সংগ্রহ করে এবং আমরা প্রশ্ন করলে সেই তথ্যের ভিত্তিতে উত্তর দেয়। কিন্তু বটের দেওয়া উত্তর যে সবসময় সঠিক হবে, তা নয়। সেই উত্তর ভুলও হতে পারে। তাই এআই আমাকে কতটা সাহায্য করছে, তা অনেকটাই নির্ভর করে আমার নিজের Critical Thinking-এর উপর।
এখানে Cognitive Psychology-র একটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে—Cognitive Offloading। এর অর্থ হলো, আমার উপর থাকা বিভিন্ন কাজের মানসিক চাপ কমিয়ে দেওয়া। প্রতিদিন আমাকে অনেকগুলি কাজ একসঙ্গে সামলাতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই কাজগুলি পরিচালনা করতে এআই অ্যাসিস্ট্যান্ট টুল আমাকে সাহায্য করছে।
কিন্তু তার মানে এই নয় যে, এআই আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। বরং, আমি এআইকে ব্যবহার করছি আমার কাজের চাপ কমানোর জন্য।
হ্যাঁ, একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। আমি যদি সম্পূর্ণভাবে এআই-এর উপর নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে আমার নিজস্ব চিন্তাভাবনার ক্ষমতা কমে যেতে পারে। কিন্তু সেটা অনেকটাই নির্ভর করছে আমার নিজের Willpower এবং Moral Agency-এর উপর। আমি কীভাবে এআই ব্যবহার করব, কতটা নির্ভর করব এবং তার দেওয়া উত্তরকে কীভাবে বিচার করব, সেই সিদ্ধান্ত আমারই নিতে হবে।
তাই শেষ পর্যন্ত প্রশ্নটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিতে চাই—এআই-এর সাহায্য নিয়ে আমরা কি আরও বেশি মানবিক হয়ে উঠছি, নাকি ক্রমশ কম মানবিক হয়ে পড়ছি?