সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে রোগীকে সাত মাস আগে মেয়াদ শেষ হওয়া ওষুধ দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের ভাটোল স্বাস্থ্যকেন্দ্রে। এ বিষয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ কাফ সিরাপ দেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্র থেকে।