Aparna Sen Exclusive | রাজ্যের রাজনৈতিক আবহাওয়া ও সিনেমা রিলিজ় না হওয়া নিয়ে কী বললেন অপর্ণা সেন? #shorts
অভিনেত্রী ও পরিচালকের পাশাপাশি এ বার ফটোগ্রাফার হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন অপর্ণা সেন। ১৯৭৬ সাল থেকে তোলা নিজের অদেখা ছবির প্রদর্শনী এবং নতুন বই প্রকাশের অনুষ্ঠানে এসে ‘এই সময়’-এর মুখোমুখি হয়ে মনখোলা আড্ডা দিলেন তিনি। তবে ফটোগ্রাফির আনন্দের পাশাপাশি কলকাতায় আগামী দিনে সিনেমা তৈরি করা নিয়ে স্পষ্ট উদ্বেগ ধরা পড়ল তাঁর গলায়। রাজ্যের বর্তমান সরকার নিয়ে ঠিক কী বললেন অপর্ণা সেন?