রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের জয়
রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল:
শুক্রবার রাত পর্যন্ত নির্বাচনের রেজ়াল্ট অনুযায়ী, ৩৭টি জেলা পরিষদের মধ্যে কংগ্রেস ২৩টিতে জিতেছে এবং চারটিতে এগিয়ে রয়েছে। বিজেপি ৫টি জেলা পরিষদে জয়ী হয়েছে, বেশ কয়েরটিতে এগিয়ে রয়েছে। কয়েকটি জেলায় অবশ্য কোনও দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে বোর্ড গঠনে নির্ণায়ক হয়ে উঠবে ছোট দল ও নির্দল প্রার্থীরা। যেমন বারমেরের বালোত্রা, এখানে কংগ্রেস ও বিজেপি ১২টি করে আসন পেয়েছে। সেখানে RLP পেয়েছে সাতটি আসন। কারা দল জেলা পরিষদের ক্ষমতা দখল করবে, তা নির্ভর করছে RLP-র সমর্থনের উপরে।
ডুংগরপুরেও কংগ্রেস এবং ভারত আদিবাসী পার্টি (BAP) ১৪টি করে আসন পেয়েছে। বিজেপির দখলে গিয়েছে ৯টি আসন। একই ভাবে, খৈরতল-তিজারাতেও কংগ্রেস ও বিজেপির ঝুলিতে একই সংখ্যক আসন পেয়েছে।