পর্দার আবহ বাস্তবের মাটিতে, সিনেমা সফরে নস্ট্যালজিয়ায় ডুব দেওয়ার বিশেষ সুযোগ - 24 Ghanta Bangla News
Home

পর্দার আবহ বাস্তবের মাটিতে, সিনেমা সফরে নস্ট্যালজিয়ায় ডুব দেওয়ার বিশেষ সুযোগ

Spread the love

টাইমমেশিনে চেপে পঁচিশ বছর আগে ফিরে যেতে পারলে কেমন হয়? নস্ট্যালজিয়ায় ডুব দেওয়ার তেমনই এক সুযোগ হাজির।

পর্দায় যে দৃশ্য দেখে মিলেনিয়াল–জেন জ়ি’দের বেড়ে ওঠা, সেই আবহের অভিজ্ঞতা গায়ে মেখে নেওয়ার অবকাশ করে দিচ্ছেন ‘কভি খুশি কভি গম’ সিনেমার নির্মাতারা। ২৫ বছর পার করেছে ফিল্মটি। তাই বিশেষ সেই মুহূর্তে সিনেমাপ্রেমীদের জন্য দারুণ এক গিফ্ট নিয়ে হাজির হয়েছে তারা। এয়ারবিএনবি–র সঙ্গে যৌথ উদ্যোগে ‘কেথ্রিজি’ সিনেমার রায়চাঁদ হাউসের ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। মুম্বইয়ে ওই বাড়িতে পৌঁছে সেই বিখ্যাত সিঁড়িতে হেঁটে দেখা, ‘পু’–এর ওয়ার্ডোব খতিয়ে দেখার সুযোগও থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *