IIT খড়্গপুর থেকে বাম-কংগ্রেসকে একযোগে নিশানা নরেন্দ্র মোদীর
ড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বাম ও কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেমিকন্ডাক্টর শিল্পের প্রসঙ্গ তুলে বিগত বাম জমানার শিল্পনীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, নাম না করে কংগ্রেসের ‘গরিবি হঠাও’ স্লোগান নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আইআইটির ঐতিহাসিক অবদান স্মরণ করার পাশাপাশি আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।