Balurghat: টোটো চালকের কাছ কাটমানি চাওয়ার অভিযোগ SI-এর বিরুদ্ধে | SI accused of demanding bribe from Toto driver
বড় অভিযোগImage Credit: Tv9 Bangla
বালুরঘাট: টোটো চালকের কাছ থেকে জোর করে দু’বারে ১০ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠল হিলি থানার এক এএসআই এর বিরুদ্ধে। এনিয়ে টাকা চাওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে, সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। এদিকে, এনিয়ে শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন হিলির টোটো চালক নয়ন দেবনাথ। এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন।
জানা গিয়েছে, হিলি থানার ত্রিমোহিনীর মহিষনোটা এলাকার বাসিন্দা নয়ন দেবনাথ। দীর্ঘদিন ধরে নয়ন টোটো চালায়। অভিযোগ, চলতি মাসের ৬ তারিখ হিলি থানার এএসআই নিউটন সরকার ওই টোটো চালককে আটকে থানায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখায় এবং তার কাছ থেকে ৪ হাজার জোর করে নেয়। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, গতকাল রাতে ফের তাকে রাস্তায় যাত্রী সহ ওই টোটো চালককে আটকে ৬ হাজার টাকা জোর করে নেয় ওই পুলিশ কর্মী। এরপর এদিন ওই পুলিশ কর্মীর নামে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই টোটো চালক। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন অভিযোগ ওঠা পুলিশ কর্মী নিউটন সরকার। অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার।
অভিযোগকারী টোটো চালক, নয়ন দেবনাথ বলেন, ” “