সাপ উদ্ধারে ‘সর্পবন্ধু’ নয়, বন দপ্তরে জানাতে প্রচার
তবে ডাকা হলেও সাপ উদ্ধারের ক্ষেত্রে বনদপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ কম নয়। ঝাড়গ্রাম শহরের বাসিন্দা গৌতম বেরা বলেন, ‘বাড়িতে বিকেল বেলায় সাপ দেখা গিয়েছিল। বনদপ্তরে জানানো হলে পরের দিন দুপুরে তাঁরা আসেন। তখন সাপ আর খুঁজে পাওয়া যায়নি।’ এ নিয়ে বনদপ্তরের এক আধিকারিক বলেন, ‘দপ্তরে কর্মীর সঙ্কট রয়েছে। হাতি নিয়ন্ত্রণ, জঙ্গলের নজরদারি, বৃক্ষরোপণ সমস্ত কাজই করতে হয় বনকর্মীদের। প্রতিটি বিট অফিসে একজন প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী রয়েছেন। আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব সাপ উদ্ধারের।’