মূলাঙ্ক ১-এর ৫ প্রতিকার ও উপকারিতা। Ei Samay
FAQ
রবি প্রদোষ ব্রত ২০২৬ কবে পালিত হবে?
২০২৬ সালের ২২ নভেম্বর, রবিবার পালিত হবে রবি প্রদোষ ব্রত। রবিবার ত্রয়োদশী তিথি পড়ায় এই প্রদোষকে রবি প্রদোষ বলা হয়।
কাদের মূলাঙ্ক ১ হয়?
যে কোনও মাসের ১, ১০, ১৯ অথবা ২৮ তারিখে যাঁদের জন্ম, সংখ্যাতত্ত্ব অনুসারে তাঁদের মূলাঙ্ক ১। এই মূলাঙ্কের অধিপতি গ্রহ সূর্য।
মূলাঙ্ক ১-এর জাতকদের জন্য রবি প্রদোষ কেন বিশেষ?
রবিবারের অধিপতি সূর্য এবং প্রদোষ তিথির আরাধ্য দেবতা মহাদেব। মূলাঙ্ক ১-এর অধিপতিও সূর্য হওয়ায় এই দিনে সূর্য ও শিবের যৌথ উপাসনা বিশেষ শুভ বলে মনে করা হয়।
রবি প্রদোষে মূলাঙ্ক ১-এর জাতকদের কোন মন্ত্র জপ করা উচিত?
রবি প্রদোষে মূলাঙ্ক ১-এর জাতকরা সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার সময় ‘ওম সূর্যায় নমঃ’ এবং মহাদেবের পুজোর সময় রুদ্রাক্ষের মালায় ১০৮ বার ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ করতে পারেন।
রবি প্রদোষে মূলাঙ্ক ১-এর জাতকদের কী দান করা উচিত?
প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে, রবি প্রদোষে মূলাঙ্ক ১-এর জাতকরা নিজের সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে গম, গুড়, তামার বাসন অথবা লাল পোশাক দান করতে পারেন।