মণিপুরে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, প্রাণ গেল প্রাক্তন নিরাপত্তারক্ষীর
মণিপুরে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ের মধ্যে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। নিহত ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত নিরাপত্তা রক্ষী। শুক্রবার পশ্চিম ইম্ফল এলাকায় ওই গুলির লড়াই হয়। এই এনকাউন্টারের পরে এক মহিলা ক্যাডার-সহ আট জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।