বিধান রোডে ফুটপাথ দখলমুক্তে অভিযান পুলিশের
এ দিন সকালে বিধান রোডে গোষ্ঠ পালের মূর্তির সামনে থেকে অভিযান শুরু করে পুলিশ। বিধান মার্কেটেও অভিযান চালান তারা। লটারির টিকিট বিক্রির টেবিল, ডাব, আখ এমনকী, ফলও বাজেয়াপ্ত করে পুলিশ। এ ছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠিত দশকর্মা ভাণ্ডার, ইলেকট্রনিক্সের এবং স্টেশনারি দোকানের জিনিসপত্র যেগুলি ফুটপাথে রাখা ছিল, সেসবও বাজেয়াপ্ত করেন উর্দিধারীরা। এয় মধ্যে রয়েছে বাঁশের ঝুড়ি, প্লাস্টিকের বালতি-মগ, কার্টন। লটারির টিকিট বিক্রেতা বিপিন যাদব ফুটপাথ দখলের বিষয়টি স্বীকার করে বলেন, ‘পুলিশের আগাম জানানো উচিত ছিল। তা হলে আমরা জিনিসপত্র নিয়ে সরে যেতাম। হঠাৎ করে এসে টেবিল তুলে নিয়ে গিয়েছে।’