১৪ বছরে প্রথম, ফুলহ্যামকে হারাতে ব্যর্থ ম্যান সিটি - 24 Ghanta Bangla News
Home

১৪ বছরে প্রথম, ফুলহ্যামকে হারাতে ব্যর্থ ম্যান সিটি

Spread the love

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ম্যানচেস্টার বিরুদ্ধে হার এড়াল ফুলহ্যাম। শনিবার এতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শেষ হলো ১-১ গোলে ড্রয়ে। ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির বিরুদ্ধে টানা ২০ ম্যাচ হারের লজ্জার রেকর্ড ভাঙল ফুলহ্যাম। ২০১২ সালের পর থেকে সিটির কাছে টানা হারতে হয়েছিল ফুলহ্যামকে। শনিবার ভাঙল সেই ধারা। ১৬ মিনিটে ফুলহ্যামকে এগিয়ে দেন রদ্রিগো মুনিজ়। ৫৭ মিনিটে সিটির হয়ে গোল শোধ করেন অ্যান্ডারসন এলিয়ট। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জয়হীন রইল গুয়ার্দিওলার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *