‘যন্ত্রণাদায়ক!’ তোপ অভিষেককে, সাংসদের মন্তব্যে চরম উষ্মা হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

‘যন্ত্রণাদায়ক!’ তোপ অভিষেককে, সাংসদের মন্তব্যে চরম উষ্মা হাইকোর্টের

Spread the love

শুনানিতে অভিষেকের আইনজীবীর ভূমিকাও নিয়ে প্রশ্ন তোলে আদালত। অভিষেকের মন্তব্য সম্পর্কে তাঁর বক্তব্য জানতে চাইলে আইনজীবী জানান, তিনি মক্কেলের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন নেবেন। মন্তব্যের প্রেক্ষাপট না–জেনে এখনই কিছু বলা তাঁর পক্ষে সম্ভব নয়। তখন বিচারপতির প্রশ্ন, ‘যাঁর হয়ে আদালতে সওয়াল করছেন, তাঁর বক্তব্য সম্পর্কেই আপনি অবগত নন?’ অভিষেকের আইনজীবীকে সোমবারের মধ্যে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিচারপতি বলেন, ‘বিভিন্ন সময়ে আদালতের দেওয়া নির্দেশের প্রসঙ্গ তুলে নানারকম মন্তব্য করা হচ্ছে। কোনও নির্দেশ পছন্দ না–হলে তার বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে। বিচারব্যবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করা তার বিকল্প হতে পারে না।’ বিচারপতি ভট্টাচার্যের সংযোজন, ‘কোনও বিচারপ্রার্থী আদালতের বিরুদ্ধে মন্তব্য করছেন, এমনটা সামনে এলে তা যন্ত্রণাদায়ক। সেই মন্তব্য ইচ্ছাকৃত ও পরিকল্পিত আদালত অবমাননা হিসেবে বিবেচিত না–হলেও বিষয়টি কম গুরুতর নয়।’ অভিষেকের আইনজীবীও জানান, আদালতের বিরুদ্ধে করা কোনও মন্তব্যকেই তিনি সমর্থন করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *