মা–বাবা শাসনে রাখুন মেয়েদের, বার্তা প্রাক্তন মন্ত্রী
প্রাক্তন মন্ত্রী বিরবাহা নিজের শহর ঝাড়গ্রামের উদাহরণ টেনে বলেন, ‘এই জেলায় সাড়ে পাঁচ মাসে ১৭টি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। ঝাড়গ্রামে বড় হওয়া আমার, কিন্তু কখনও এমন দেখিনি। নতুন সরকারকে বলব, মুখে বড় কথা না–বলে মেয়েদের সুরক্ষিত রাখার ব্যবস্থা হোক। সব পরিবারের মা–বাবাকে বলব, মেয়েদের শাসনে রাখুন। এই সরকারের উপরে ভরসা রাখা যায় না। মনে হয় না, এরা মেয়েদের সুরক্ষা দিতে পারবে।’