বৃষ্টির মধ্যে খড়ের গাদা চাপা পড়ে নন্দীগ্রামে মৃত্যু মহিলার - 24 Ghanta Bangla News
Home

বৃষ্টির মধ্যে খড়ের গাদা চাপা পড়ে নন্দীগ্রামে মৃত্যু মহিলার

Spread the love

বৃষ্টির মধ্যে খড় টানতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। খড়ের গাদা চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম ঝর্ণা দাস (৫৫)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটি অঞ্চলের বৃন্দাবনপুরে। শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যেই খড় টানার সময়ে চাপা পড়েন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *