বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, যাঁরা বিগত দিনে প্লট বুক করেছেন, তাঁরা এ দিন থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে যাবতীয় নথি দিয়ে প্লট বুক করতে পারবেন৷ ২৬ নভেম্বর থেকেই প্লট বুক করা যাবে৷ তবে এ বার প্লট বুকিংয়ের মূল্য ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।