পঞ্চায়েত ভবন স্থানান্তরে ক্ষোভ
পঞ্চায়েত ভবন সরানোর জল্পনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানবাজার-১ ব্লকের বামনী মাঝিহিড়া এলাকায়। শুক্রবার বিডিও ও প্রধানকে স্মারকলিপি দিয়েছেন গ্রামবাসীরা। ভবন আধুনিকীকরণের নামে বামনী মাঝিহিড়া থেকে প্রায় আট কিলোমিটার দূরের শেষ প্রান্তে পুনরু গ্রামে দপ্তর সরানোর পরিকল্পনা হচ্ছএ বলে অভিযোগ বাসিন্দাদের। তবে মানবাজার-১ ব্লকের বিডিও দেবাশিস ধর বলেন, ‘পঞ্চায়েত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনও ভাবনা নেই। উন্নয়নের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’