নেতার প্রশ্রয়েই গ্রেপ্তার নয় ননীরা? ক্ষোভ বিজেপি নেত্রীর
অশীন বিশ্বাস, পানিহাটি
পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহার মৃত্যুর ঘটনায় এ বার সরাসরি দলেরই জেলা সভাপতিকে কাঠগড়ায় তুললেন মৃতের স্ত্রী বিজেপি নেত্রী রুমা সাহা। কোনও রাগঢাক না রেখে তাঁর অভিযোগ, ‘জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের জন্যই অভিযুক্তরা ধরা পড়ছে না।’ তাঁর প্রশ্ন, পাড়ায় সামান্য মারামারি হলে পুলিশ তুলে নিয়ে যায়। আর এ ক্ষেত্রে একজনের প্রাণ চলে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করল না কেন?