নিউ জ়িল্যান্ডে লড়াকু সেঞ্চুরিতে ভারতের ত্রাতা রাহুল, সচিন-কোহলিদের ছুঁয়ে নয়া নজির - 24 Ghanta Bangla News
Home

নিউ জ়িল্যান্ডে লড়াকু সেঞ্চুরিতে ভারতের ত্রাতা রাহুল, সচিন-কোহলিদের ছুঁয়ে নয়া নজির

Spread the love

কোন রেকর্ড গড়লেন রাহুল?

২০৯ বলে সেঞ্চুরি করেন রাহুল। এর ফলে গড়ে ফেলেন নয়া নজির। SENA অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া— এই চার দেশেই টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব এত দিন ছিল মাত্র চার ভারতীয় ব্যাটারের। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে সেই এলিট লিস্টে নাম জুড়ল রাহুলের।

৫০ বছর আগে সুনীল গাভাসকরের করা একটি রেকর্ডেও ভাগ বসালেন রাহুল। নিউ জ়িল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ইনিংসে শতরান করার নজিরও গড়লেন তিনি। এই কৃতিত্ব রয়েছে আরও দুই ভারতীয় ব্যাটারের— সুনীল গাভাসকর ও সুরিন্দর অমরনাথের। ১৯৭৬ সালে অকল্যান্ডের ইডেন পার্কে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমে নিজেদের প্রথম ইনিংসেই যথাক্রমে ১১৬ ও ১২৪ রান করেছিলেন তাঁরা। সেই তালিকায় নাম লেখালেন রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *