দু’দিনের বৃষ্টিতে বেহাল শহরের রাস্তা, চিহ্নিতকরণ করে কাজ শুরু করবে পুরসভা - 24 Ghanta Bangla News
Home

দু’দিনের বৃষ্টিতে বেহাল শহরের রাস্তা, চিহ্নিতকরণ করে কাজ শুরু করবে পুরসভা

Spread the love

পুজোর আগে বর্ষার মরশুমে কলকাতার বিভিন্ন রাস্তার বেহাল দশা নিয়ে শোরগোল হয়েছিল। বিভিন্ন রাস্তায় ‘প্যাচ ওয়ার্ক’ করে, উৎসবের মরশুম সামাল দেন পুর কর্তৃপক্ষ। তারপরে মাত্র দু’দিনের বৃষ্টিতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের বিভিন্ন অংশ, দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ ও আশুতোষ মুখার্জি রোড, রাজা এসসি মল্লিক রোড, এনএসসি বোস রোড, এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, বিডন স্ট্রিট, নিমতলা স্ট্রিট, বেহালার মহাত্মা গান্ধী রোড, জেমস লং সরণি এবং ডায়মন্ড হারবার রোডের একাধিক অংশ বিপজ্জনক হয়ে উঠেছে বলে স্থানীয়দের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *