‘ক্যাপ্টেন্সি থেকে সরালে দল ছেড়ে দেব’, স্যান্ডপেপার বিতর্কে কামিন্সের পাশে হ্যাজ়লউড - 24 Ghanta Bangla News
Home

‘ক্যাপ্টেন্সি থেকে সরালে দল ছেড়ে দেব’, স্যান্ডপেপার বিতর্কে কামিন্সের পাশে হ্যাজ়লউড

Spread the love

কামিন্সের নেতৃত্বের প্রশংসায় হ্যাজ়লউড

গত পাঁচ-ছয় বছরে কামিন্স যে ভাবে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়া দলকে, সেটার ভূয়সী প্রশংসা করেছেন হ্যাজ়লউড। তাঁর মতে, ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে দলের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন বর্তমান অজ়ি অধিনায়ক।

হ্যাজ়লউডের কথায়, ‘আমি কামিন্সের পাশে থাকতে চাই। গত সপ্তাহে সাংবাদিক বৈঠকে প্যাট যা বলেছে, এবং গত পাঁচ-ছয় বছরে অধিনায়ক হিসেবে যা করেছে, তার সবটাই আমি সমর্থন করি। দল এখন যে জায়গায় পৌঁছেছে সেটার জন্য পরিশ্রম করা এবং ভবিষ্যতে যাতে ২০১৮-র মতো ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে প্যাট। ও একজন দারুণ ক্যাপ্টেন। দলের প্রত্যেককে জিজ্ঞাসা করলে একই উত্তর পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *