উজ্জ্বল লক্ষ্য, স্যাটচি - 24 Ghanta Bangla News
Home

উজ্জ্বল লক্ষ্য, স্যাটচি

Spread the love

মরশুমের শেষ দিকে পৌঁছে দারুণ ছন্দে লক্ষ্য সেন। হংকং ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ট্যুরে টানা ১৩টি ম্যাচ অপরাজিত থেকে শেষ আটে ওঠার পথে সিঙ্গাপুরের লো কিন ইউকে ২১–১৭, ১০–২১, ২১–১৩ হারালেন তিনি। ইউয়ের বিরুদ্ধে এই নিয়ে ১৩টি সাক্ষাতে লক্ষ্য জিতলেন আট বার। হংকংয়ে ছেলেদের ডাবলসে সেমিফাইনালে পৌঁছেছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কোয়ার্টার ফাইনালে চিনের হু কে ইউয়ান ও লিন জ়িয়াংকে ২১–১২, ১৩–২১, ২১–১৬ হারিয়েছেন সাত্ত্বিক–চিরাগ। মরশুমে এর আগে সিঙ্গাপুর ওপেন ও চিন ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন স্যাট–চি জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *